পোস্টগুলি

kobita লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

স্বাদ বেশি ভাই হালের গরু

ছবি
স্বাদ বেশি ভাই হালের গরু গরু কোরবানী দিবেন যারা তাদের বলে যাই বর্তমানে গরুর মাঝেও ভেজাল দেখতে পাই। মোটা তাজা হলেই কিন্তু কিনবেন না ভাই গরু গায় গতরে শক্ত দেখবেন হোক না শুকনা সরু। ইনজেকশনের মোটা তাজা হার্ট এ্যাটাকে মরে এসব গরু কিনলে কিন্তু কাঁদবেন বসে ঘরে। গেরস্থ ঘরের হালের গরু হোকনা গায়ে কাবু তারপরেতেও বেজায় স্বাদের বলল গঞ্জের বাবু। মোটা তাজা গরু কিনবেন পাইনসা লাগবে ভাই ক্যামিকেলে ঠাসা হওয়ায় স্বাদবাদ কিছু নাই।  

তুমি কি আমার বন্ধু হবে ????

ছবি
তুমি কি আমার বন্ধু হবে ???? তুমি কি আমার বন্ধু হবে ???? বৃষ্টি জলকণা তুমি ছুঁয়ে দাও আমায় জাগিয়ে দাও মনে এক সুখের অনূভুতি । তুমি কি আমার বন্ধু হবে ? আমি প্রতিদিন ভিজতে চাই পেতে চাই তোমার মাঝে সেই আমার সুখের অনূভুতি । ছোট্ট বেলায় স্কুল ফেরা বৃষ্টি ভেজা দিন বাড়ি ফিরে ভিজা চুল মুছতে মুছতে মনের মাঝে আনন্দের শিহরণের অনূভুতি। মায়ের বকা,ঠান্ডা লাগানোর ভয়ের অনূভুতি । বেলকনিতে দাঁড়িয়ে মনের ভিতর, কল্পনার মানুষটির হাত ধরে ভেজার সেই অনূভুতির শিহরণ। বৃষ্টি জলকণা,তুমি কি আমার বন্ধু হবে ?

সত্যবদ্ধ অভিমান সুনীল গঙ্গোপাধ্যায়

সত্যবদ্ধ অভিমান এই হাত ছুঁয়েছে নীরার মুখ আমি কি এ হাতে কোনো পাপ করতে পারি ? শেষ বিকেলের সেই ঝুল বারান্দায় তার মুখে পড়েছিল দুর্দান্ত সাহসী এক আলো যেন এক টেলিগ্রাম, মুহূ...

প্রশ্ন

ছবি
সজীব প্রশ্ন চোখ ভরে যে দেখতে চাও রঞ্জন রশ্মিটা চেনো তো? বুক ভরে যে শ্বাস নিতে চাও জানো তো অক্সিজেনের পরিমাণটা কত? এত যে কাছে আসতে চাও কতটুকু সংযম আছে তোমার? এত যে ভালোবাসতে চাও তার কতটুকু উত্তাপ সইতে পারবে তুমি?

অনেক ছিল বলার

ছবি
অনেক ছিল বলার কাজি নজরুল ইসলাম অনেক ছিল বলার, যদি সেদিন ভালোবাসতে। পথ ছিল গো চলার, যদি দু’দিন আগে আসতে। আজকে মহাসাগর-স্রোতে চলেছি দূর পারের পথে ঝরা পাতা হারায় যথা সেই আঁধারে ভাসতে। গহন রাতি ডাকে আমায় এলে তুমি আজকে। কাঁদিয়ে গেলে হায় গো আমার বিদায় বেলার সাঁঝকে। আসতে যদি হে অতিথি ছিল যখন শুকা তিথি ফুটত চাঁপা, সেদিন যদি চৈতালী চাঁদ হাসতে। ============================================