পোস্টগুলি

অবসর ল্যাব লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

ভালো থেকো ভালোবাসা

ছবি
ভালোবাসা সবসময় তুমি ভালো থেকো। আমার কষ্টের রূপ দেখে তুমি সুখের হাসিতে মগ্ন থেকো।তবেই আমি ভালো থাকবো।আমার ভালবাসা তুমিই তাইতো সবসময় ভালো থাকবে এই কামনা করি আমি হাজার কষ্টের মাঝে বেঁচে থেকেও।আমি নিজেকে হারিয়ে ফেলি মেঘের আড়ালে।ভালোবাসা এমনই হয়,অজান্তেই যেনো চোখের পাতা ভিজে গিয়ে আনমনে দুফোটা জ্বল চলে আসে।তবুও আমি সবসময় ভালোবাসার মঙ্গল কামনা করেই যেতে চাইবো জীবনের শেষ ক্ষণ পর্যন্ত। তাই আমার মাঝে মধ্যে মনে হয়,ভালোবাসা শব্দটাই যেনো বড়ই অদ্ভুত!!তবে তার চাইতে বেশী অদ্ভুত মনে হয়ে থাকে ভালোবাসার মানুষটিকে।যদি তুমি কষ্টই দেবে, তবে সেদিন কেনোইবা আমাকে ভালোবাসার স্বপ্ন দেখালে?তবুও আজও জানতে ইচ্ছে করে,এই সূদুর থেকেই কেমন আছো তুমি এই আমাকে ছাড়া? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছো? হয়তোবা এখন আগের মতো আমাকে ভাবতে সময় হয়না তোমার?  আর কেনোইবা মনে পড়বে আমাকে?আমি তো অনেক অনেক বেমানান তোমার ভালোবাসার কাছে,তোমার অর্থের কাছে!তোমার ধন দৌলতের কাছে!তবে এতো কিছু তোমাকে বললাম এমনিতেই,তুমি কিছু মনে করবেননা!কেননা আমার আজ ভীষণ খারাপ লাগছে তাই এতোটা বলে ফেললাম। আমি একথাও জানি,যে তুমি তোমার নিজ থেকে জানতে চাইবেনা,...

কিছু মানুষ কেবলই সৃতিতে সুন্দর। কেবলই সৃতিতে !!

স্কুল জীবনের দিন গুলো  আজও সৃতির পাতায় দূরবর্তী অতীত হয়ে উঠে নি; কেবলই মনে হয় এই তো সেদিন...!! আমাদের সময় প্রায় সব ক্লাসেই এরকম একজন থাকত যার নিকট আত্মীয়ের কেউ প্রায়ই বিদেশ থে...

একটি চিঠি ও কিছু অব্যাক্ত কথা -------------------------------

একটি চিঠি ও কিছু অব্যাক্ত কথা ------------------------------- রাজকুমারী, মনে আছে কি আজকের দিনটির কথা। ১৮ নভেম্বরের শীতের সকালের কথা। এদিন সকাল ৭.১৫ মিনিটে আমরা সারাজীবনের জন্য এক বন্ধনে আবদ্ধ থাক...

যেদিন থেকে তোমাকে ভালবেসেছি ,

যেদিন থেকে তোমাকে ভালবেসেছি , যেদিন থেকে তোমাকে ভালবেসেছি , সেদিন থেকে নিজেকে ভালবাসতে ভুলে গিয়েছি । যেদিন থেকে তোমাকে জিজ্ঞেস করি কেমন আছো ? সেদিন থেকে আমি কেমন আছি তা ভ...

সুইসাইড করার ইচ্ছে আমারও হয়......

সুইসাইড করার ইচ্ছে আমারও হয়...... যেহেতু স্কুলে কলেজে ডিবেট ক্লাবের নিয়মিত সদস্য ছিলাম আমি, সেহেতু যথেষ্ট যুক্তি সংগত অনেকগুলো কারন আমি দাঁড় করাতে পারব আত্মহত্যা করতে চাইবার পেছনে। আপনাদেরকে মুগ্ধ করার জন্য দারুন একটা সুইসাইড নোটও আমি লিখে ফেলতে পারব ত্রিশ মিনিট সময় হাতে পেলে।বিগত দেড় বছরের ফেসবুকে হাবিজাবি লেখালেখির বদৌলতে আপনাদের ভালোবাসা সেই আত্মবিশ্বাস আমাকে দিয়েছে।আরো পারব ফেসবুকে একটা ঝড় তুলতে।বারো তের হাজার মানুষ যাকে ফলো করে, যার সাত হাজার সদস্যের একটা নিজস্ব ফেসবুক গ্রুপ আছে এবং যে বাস্তব জীবনে পেশায় একজন চিকিৎসক,  বয়সে তরুণী ,সিঙ্গেল মাদার  তার আত্মহত্যা অবশ্যই আলোচিত সমালোচিত হতে বাধ্য !! । । এখন কথা হলো, আমার সুইসাইড করতে চাওয়ার  কারনগুলো কি কি হতে পারে বা হওয়া উচিত ? ______এক নম্বর কারন আশেপাশের লোকজনের অহেতুক অসুস্থ কৌতুহল।আমার ধারনা সুইসাইড যারা করেন বা করতে চান সবার জন্যই এই কারনটা প্রযোজ্য।  এই সমাজের কথা মাথায় রাখলে আমার সুইসাইড করতে চাইবার পেছনে----"আয় হায় একা !!  একা মেয়ে মাথা উঁচু করে নির্লজ্জের মতো ড্যাং ড্যাং করে ...

শূণ্যতায় বাস (একটি ছোট গল্প)

ছবি
শূণ্যতায় বাস (একটি ছোট গল্প) ১। সকালের ফ্লাইটে নেমেই এয়ারপোর্ট থেকে সরাসরি অফিসে এসেছে হাসান। এক সপ্তাহ না থাকায়, অফিসের কাজে স্বাভাবিকভাবেই কিছুটা চাপ পড়েছে। যদিও এ কয়দিন নীলা তার নিজস্ব এমব্রোডায়েরি এর বিজনেস দেখার পাশেও হাসানের এক্সপোর্ট ইমপোর্টের ব্যবসার যতটুকু পেরেছে দেখেছে। এছাড়া ফোন ও ইন্টারনেট তো আছেই। তারপরেও নিজের উপস্থিতি ব্যবসায় একটি বড় বিষয়। টেবিলের উপরে বেশ কিছু স্টিকারে ইংলিশে নোট লেখা। যেগুলো বিষয়ে নীলা বুঝতে পারে নাই, সেগুলির নোট। প্রথমেই কোম্পানি কোড, তারপরে অর্ডার নাম্বার, শেষে যে বিষয়গুলোতে তার মনে হয়েছে দেখা দরকার, সেগুলো কম কথায় স্পষ্ট করে লিখে রেখেছে। নীলা হাসানের চেয়ে বিজনেস বিষয়টি কোন অংশেই কম বোঝে না। নীলা হাসানের চেয়েও বেশী গোছান। দুজনকেই অসম্ভব ব্যাস্ত সময় কাটাতে হয়। নতুন আরও দুটি বিজনেস শুরু করার পথে এখন হাসান ও নীলা। হাসানের নিজস্ব বিজনেস প্রথম আট বছরে যা এগিয়েছে, নীলা আর হাসান মিলে তার পরবর্তী সাত বছরে এগিয়ে নিয়েছে অনেক অনেকগুন। দেশের উদীয়মান ব্যবসায়ীদের নাম আসলে, সবার আগে হাসান আর নীলার নাম আসে। অফিসে সকাল নয়টা...

উষ্ঠা মারি প্রেমের কপালে!

ছবি
আজকালকার টিনেজারেরা প্রেম-প্রেম করে পাগল।প্রেম যেন স্বর্গের কোন ফল!যা না খেলে না পেলে তাদের চলবে না।যখন বন্ধুরা জিজ্ঞেস করে কিরে দোস্ত প্রেম-ট্রেম করিসনি?আমি বলি আরে না ও সব প্রেম-ট্রেম আমার দ্বারা হবে না।বন্ধুরা আবার জিজ্ঞেস করে এ পর্যন্ত কোন মেয়েকে ভাল লাগেনি?বা এখন কোন মেয়েকে ভাল লাগে না?প্রথম পশ্নের উত্তরে বলি ভাল লাগবে না কেন ভারতের নায়িকা ক্যাটরিনাকে খুব ভাল লেগেছিল তাই বলে প্রেম হয়ে গেল? পরের প্রশ্নের উত্তরে বলি এখন একটা মেয়েকে ভাল লাগে।কথাটি মুখ থেকে শেষ হয়নি বন্ধুরা সব জিজ্ঞেস করল, মেয়েটার নাম কি বলনা।আমি বলতে চাইলাম না।ওদেরকে বললাম দেখ আমার একটা মেয়েকে ভাল লাগে তাই বলে তাকে আমি ভালবাসি না।দীপ্ত বলল ওই হল আগে ভাললাগা তারপর না ভালবাসা।আমি দীপ্তর দিকে তাকিয়ে বলি, দোস্ত ভাললাগা আর ভালবাসা এক নয়।তবুও সবাই আমাকে চেপে ধরে আমার ভাল লাগা মেয়েটির নাম জানতে।ওদের চাপাচাপিতে শেষ পর্যন্ত বলেই ফেলি নামটা।কিছুটা লাজুক মুখেই বলি,ওর নাম শ্যামলী।আচ্ছা আমি শ্যামলীর নামটা বলতে এত লজ্জা পেলাম কেন?তবে কি দীপ্তর কথায় ঠিক,ভাল লাগা থেকেই কি ভালবাসার শুরু।কিন্তু শ্যামলী তো জানে না আমি...

গ্রাম্য ভুত |

ভ্রষ্ট নহি; নষ্ট নহি, যদিও কষ্ট মনে এত কষ্টেও রেখেছি বন্ধন- বন্ধু তোমার সনে। সারসংক্ষেপে করব বর্ণন জানুক সর্ব লোকে- ক্লান্ত পথিক ক্ষান্ত মিশন, পাথর অধিক শোকে! তুমি হলে হাই স...

এই মুহুর্তে পৃথিবীর মধ্যে সবচেয়ে ভাগ্যবান ব্যাক্তি।

ছবি
আপনি এই মুহুর্তে পৃথিবীর মধ্যে সবচেয়ে ভাগ্যবান ব্যাক্তি। কারন আপনি বেঁচে আছেন। নিঃশ্বাস প্রশ্বাস এখনও সচল আছে আপনার। তাহলে আপনি কেন অযথা আগামীকালের জন্য দুঃচিন্তা ক...

ভালো আছি প্রতি পাতায় পাতায়।-

ভালো আছি প্রতি পাতায় পাতায়।- #D এক এক করে দেখতে দেখতে কতদিন চলে গেল। চলে গেল কত বেদনা বিধুর নীরব রাত। মাসের পর বছর। কত বসন্ত যন্ত্রণায় হল পার। অতিবাহিত হল কত সুমধুর সময় বিষাদ...

আমার নতুন স্বপ্নের দিন। আবার স্বপ্ন দেখতে চাই ………… স্বপ্ন দেখতে চাই … স্বপ্ন দেখতে চাই

একটি প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। কেন আমি ????? রাগ,অভিমান এসব কিছু নয় ,ভেতরে ভেতরে ডুকরে কাঁদছিলাম ,গলায় অশ্রুভেজা বাষ্প জমে আছে । দীর্ঘশ্বাস এর বাড়ি এতো কাছে যখন তখন আসে । কার সাথে কথা বলি ? ??? তখন ঘড়িতে রাত ২ টা । চুপি চুপি বের হলাম ,বাসার সাধারণ পোশাক পড়া। চুল ঠিক করা বা আয়না দেখা কোন টাই আজ করিনি । হাতে দুইটা মোবাইল আর ঘরের চাবি । এই আমার চলার সঙ্গী। গান শুনতে শুনতে হাঁটছি । কখন গুলশান পিজা ইন এর সামনে পৌঁছে গিয়েছি !! এখানে এক সময় অনেক এসেছি। যদিও তখন পিজা ইন ছিল না । থাকনা বলিসের নীচে চাপা পরে কিছু কথা। যাই হোক আমি এখানে কেন? বসে রইলাম। কেউ কেউ ঘুরে তাকাচ্ছে, তাতে আমার কি । আমি তো আমি … যে গান টি শুনছিলাম ”বোল ক্যাছে এ নাদানগী ,তু বোল ক্যাছে বেচয়াণী ” কতক্ষণ আর বসে থাকা যায়। আবার হাটা শুরু করলাম ডি.ও.এইচ এর দিকে। হিহিহিহি এখানে কি আছে ! থাক এ গল্পে আজ নাই বা বলি । গেইটে আটকালো; কোথায় যাবেন ? আমি অনায়াসে ঠিকানা বলে ভেতরে যেতে পারতাম । নিজেকে খুড়ে দেখতে পারতাম। বললাম ভেতরে যাবো না এমনি হাঁটছি , লোক টি তাকিয়ে রইলো। কি বুঝলো সেই জানে। আমি আবার হাঁটতে শুরু করলাম...

ছদ্মবেশী ফল

ছদ্মবেশী ফল . . . সুজিত ও আমার দিন ভালোই কাটছে। খরচাপাতি এখানে বেশি হলেও দু’জন একসাথে থাকি বলে সাশ্রয় হয় অনেকটাই , আছে যানজটের সমস্যা। তবে অফিস আমাদের আস্তানার কাছে হওয়ার দর...